বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হামে শিশুর মৃত্যু : ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার সুন্দরগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তি আটক অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল চট্টগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি
খুলনায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

খুলনায় স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:: খুলনার রূপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।

রূপসা থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মো. পারভেজ, রাতুল ও মো. মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা তাঁর হাত-পা বেঁধে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে ৩ জন ধর্ষণ করে।

পরে সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে তাঁর স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার।

নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই ৩ জন এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com