বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: : পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তারা।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আজিজ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো দলবিরোধী বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন।

তিনি অভিযোগ করেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ওয়ার্ড বিএনপির সভাপতি তাকে এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে বহিষ্কারের চিঠি দেন। তার দাবি, এ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ৩ নম্বর ওয়ার্ড ও সাতমেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com