বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি

২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি

ডেস্ক টিপোর্ট :: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা ঘটনায় কেন্দ্রের দায়িত্বরত সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর তাদের অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে। আজ শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান।

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন। তাদের সঙ্গে কথা বলছি। তারা যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।


গত বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষায় মনোহরদীতে এমসিকিউ ও সদর উপজেলায় লিখিত পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে লিখিত অংশ শেষে ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় দুটি কক্ষের শতাধিক পরীক্ষার্থীকে নির্ধারিত নতুন সিলেবাসের প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথমপত্রের ‘খ’ সেট (১২১ কোড) ভিন্ন প্রশ্নপত্র বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com