বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত
ঘুষের টাকাসহ দুদকের হাতে বিএনপি নেতা আটক

ঘুষের টাকাসহ দুদকের হাতে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক ::কক্সবাজারে ফাঁদ পেতে ঘুষের টাকাসহ কামরুল হাসান নামের একজন বিএনপি নেতাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ দুপুরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে আটক কামরুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক (১৬৪ ধারায়) জবানবন্দি দেন। কামরুল হাসান জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে দুদকের কক্সবাজার আদালতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, আটক কামরুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি আদালতের নির্দেশে কামরুল হাসানকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, কুতুবদিয়া উপজেলার বাসিন্দা আজিজুল হক নামের এক ব্যক্তির কক্সবাজার জেলা পরিষদের জমিতে ৬টি দোকান নির্মাণ করে মাসিক ৬ হাজার ২৪০ টাকা করে জেলা পরিষদকে ভাড়া দিয়ে আসছে। এরইমধ্যে আজিজুল হকের কাছ থেকে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিম। তারই পরিপ্রেক্ষিতে আজিজুল হক প্রথমে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে জেলা পরিষদে রেজাউল করিমের কক্ষে যান। এ সময় রেজাউল করিম ৫০ হাজার টাকা নিয়ে পাশে অবস্থান করা কামরুল হাসানের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। ফাঁদ পেতে অবস্থান নেওয়া দুদকের টিম দ্রুত রুমে ঢুকে ৫০ হাজার টাকাসহ কামরুল হাসানকে আটক করে। পরে এ ঘটনায় দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে রেজাউল করিম ও কামরুল হাসানের বিরুদ্ধে মামলা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com