বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১ পঞ্চগড়ে দরজা লাগাও, বেটাকে ধরো’—তথ্য চাইতে গিয়ে ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড  বুধবারে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে পঞ্চগড়ে বিতর্ক, তদন্ত দাবি স্থানীয়দের শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ পঞ্চগড়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগ, রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ গ্রামীণ জনপদে দুর্ভোগের অবসান, সুন্দরগঞ্জে সিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন নওগাঁয় সরকারি বনভূমি দখল, গাছ কেটে গড়ে উঠছে বাড়ি-প্রতিষ্ঠান কালিয়াকৈরে রাদুকা কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আহত
শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ

শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ

স্থানীয় রিপোর্ট :: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকা শরীর ম্যাসেজ করিয়ে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ(শোকজ) দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে এক শিশু শিক্ষার্থী দ্বারা তার শরীর ম্যাসেজ করিয়ে নিচ্ছেন।সেই কক্ষে অপর দুই সহকারী শিক্ষিকা মনি আক্তার ও ওয়াহিদা জান্নাত মুনমুন। তাদের একজন পায়ের উপড় পা উঠিয়ে দিয়ে চেয়ারে বসে মোবাইল দেখছেন ও অপরজন চেয়ারে বসে আছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com