বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হামে শিশুর মৃত্যু : ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতার বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার সুন্দরগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তি আটক অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল চট্টগ্রামে ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি
সুন্দরগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর

সুন্দরগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি, নেতৃত্বে জিকো-আশানুর-আজিজুর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ আল শাহাদাত জামান জিকোকে আহ্বায়ক, জুলাই যোদ্ধা মোঃ আশানুর রহমানকে সদস্য সচিব ও মোঃ আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ছয় মাসের জন্য গঠিত কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি।

ঘোষিত কমিটিতে মোঃ লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মোঃ আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ আব্বাস আলী, মোঃ আবদুর রাজ্জাক, মোঃ ফরিদুল ইসলাম মাসুদ, মোঃ মকবুল হোসেন এবং মোঃ রোকনুজ্জামান আকন্দকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মোঃ আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়। মোঃ আনিসুর রহমান, মোঃ জাকিউল ইসলাম, মোঃ সুজন মিয়া, মোঃ রঞ্জু মিয়া, মোঃ রাজু মিয়া, মোঃ সুজন আহমেদ, মোঃ আসেক আলী, শেখ মোঃ আবদুল মতিন এবং মোঃ মোস্তফা মিয়াকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয় মোঃ শাকিল খান, মোঃ রবিউল ইসলাম, মোঃ সৌরভ মিয়া, মোঃ আশিক রানা, মোঃ কাউসার মিয়া, মোঃ অন্তর রহমান বাবু, মোঃ লোকমান হাবিব, মোঃ রাজু মিয়া এবং মোঃ আইয়ুব আলীকে।

মোঃ বেলাল হোসেন বিপুল জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন।

এছাড়াও কমিটিতে ৪০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- সাজু মিয়া, মোঃ শামীম মিয়া, মোঃ লাভলু মিয়া, মোঃ লেছু মিয়া, মোঃ জহির উদ্দিন, মোঃ হারুন মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জহুরুল হক, মোঃ বাবলু মিয়া, মোঃ সাকিব মিয়া, মোঃ অনিক মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ মাহবুবুর রহমান। জাহিদুল ইসলাম, মোঃ দুলু মিয়া, মোঃ মিলন মিয়া, তাপস প্রামাণিক রবিন, মোঃ হৃদয় মিয়া, মোঃ আল শামস, মোঃ মাসুদ রানা, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল মতিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আতোয়ার মিয়া, মোঃ জামিল মিয়া, মোঃ বেলুন মিয়া, মোঃ আক্তার মিয়া, মোঃ আবুল হোসেন। মোর্শেদা বেগম, সেকেন্দার আহমেদ শামীম, মোঃ জসিম মিয়া, মোঃ শামসুল হক, মোঃ রায়হান বাদশা, মোঃ লাইলী বেগম, মোঃ চান মিয়া, মোঃ নূর হোসেন এবং মোঃ পেরিস মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে সংগঠনটিকে সুসংগঠিত করা এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com