বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জমি লিখে না দেওয়ায় স্বামীকে খুন করালেন স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীকে মেডিকেলে নেওয়ায় ছাত্রশক্তি নেতাকে পেটালেন ছাত্রদল নেতা-কর্মীরা, সাংবাদিক হেনস্তা লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারী ও ভেসাল জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে? ওয়ারেন্টের অভিযোগের মধ্যেই থানা ভবনের নির্মাণকাজে ঠিকাদার, প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে— জয়পুরহাটে কিশোরী ধর্ষ/ণের দায়ে সাবেক সেনা সদস্যের যাবজ্জীবন জুলাই ঘিরে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক ছাত্রীকে ‘একান্তে দেখা করতে বলা’ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা
প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে—

প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ ৯ জুলাই, দেখবেন যেভাবে—

ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পার হলেও শিক্ষার্থীরা এখনো ফলের অপেক্ষায় রয়েছেন।

আজ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জুলাই নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে ওই দিনই ফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (২৮ জুন) অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “এ সপ্তাহে ফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করছিলাম, তবে আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২৫০টি বৃত্তি বরাদ্দ রয়েছে।

নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে— ট্যালেন্টপুল এবং সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্টপুল বৃত্তি উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এবং সাধারণ বৃত্তি ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে ভাতা পাবে। আগামী বছর থেকে বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানানো হয়েছে।

অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল IPEMIS স্কলারশিপ রেজাল্ট অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত বক্সে শিক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার বছর সিলেক্ট করতে হবে। ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি বা ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

মোবাইল মেসেজ (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: DPE <স্পেস> Student ID/Roll Number <স্পেস> Yearএরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।(উদাহরণ: DPE 123456 2025 এবং Send করুন 16222 নম্বরে)

এছাড়াও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় বা উপজেলা শিক্ষা অফিস থেকেও জেলা ও উপজেলাভিত্তিক বৃত্তির ফলাফলের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com