বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বারে পৌর সদরে বিক্ষোভ মিছিল করা হয়।

জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভের ডাক দেয়। তাতে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শত শত শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার মানুষ।

মিছিলে ‘হাসনাতের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, হাসনাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে অংশগ্রহণকারীদের।

মিছিলে মশাল হাতে নিয়ে প্রতিবাদ জানাতেও দেখা গেছে। বিক্ষোভ মিছিলটি দেবিদ্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com