বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে: এমপি নয়ন

‎খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে: এমপি নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ‎ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে, জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সহজে পানি সরবরাহ নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

‎বুধবার (২৭ মে) দুপুরে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বয়াতির খালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।



‎এমপি নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



‎স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক, উপজেলা বিএনপি নেতা গোফরান মহাজন, কাজী মনজুর হোসেন, খাইরুল ইসলাম সোহেল, মমিনুল ইসলাম ভুট্টো, কামাল গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com