বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
দেশের একদিন আগেই গাইবান্ধায় ২১ মুসল্লির ঈদ জামাত

দেশের একদিন আগেই গাইবান্ধায় ২১ মুসল্লির ঈদ জামাত

গাইবান্ধা প্রতিনিধি: দেশের প্রচলিত সময়ের একদিন আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদে আয়োজিত এ জামাতে শিশুসহ অন্তত ২১ জন মুসল্লি অংশ নেন।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেও গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সহিহ হাদিস অনুসারী কয়েকটি পরিবার প্রতিবছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেন। দেশের প্রচলিত সময়ের একদিন আগে ঈদ পালন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজে অংশ নেওয়া গাইবান্ধা সদর উপজেলার রওশনবাগ এলাকার হারুন মিয়া, আব্দুল রাজ্জাক ও শাহিন মিয়া জানান, তারা প্রায় ১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের বাসিন্দা ইউনুস সরকার বলেন, গ্রামের ৫-৬টি পরিবার নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকে। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে দুটি পশু কোরবানি দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com