বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: রংপুরে সাত বছরের এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদিয়ার জামান (৪৫) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় ওই শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন অভিযুক্ত বদিয়ার জামান। পরে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর অভিভাবক বাদী হয়ে মাহিগঞ্জ থানায় একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মামলার পরপরই মাহিগঞ্জ থানা-পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি দল অভিযানে নামে। পুলিশের তৎপরতা টের পেয়ে অভিযুক্ত বদিয়ার জামান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠাপুকুর উপজেলার রাধাবল্লভপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার বদিয়ার জামান পেশায় একজন শ্রমিক। তিনি সাধারণত ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে রংপুরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় লম্পট প্রকৃতির এবং একাধিক বিয়েও করেছেন।

মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রুত বিচার পায়, সে জন্য পুলিশ আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com