খাজা রাশেদ,লালমনিরহাট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, টানা আটদিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে, ব্যাপক ব্যস্ততা ছিল বন্দরে।
সোমবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশীয়, বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে, ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটির বিষয়ে, বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের, জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার ২৫ মে থেকে, পরবর্তী আগামী সোমবার (১ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা আটদিন বন্ধ থাকবে, বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম।

আগামী ২ জুন মঙ্গলবার যথারীতি বন্দরের সব, কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
উভয় দেশের কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদুল আজহা উপলক্ষে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী সব কার্যক্রম, টানা ৮ দিন বন্ধ রাখা হবে। এ বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
Leave a Reply