বিজ্ঞাপন:
‎১৫ বছর ধরে পঙ্গুত্বের যন্ত্রণা চিকিৎসার অভাবে অসহায় হোসেন, না খেয়ে দিন কাটে তিন সন্তানের

‎১৫ বছর ধরে পঙ্গুত্বের যন্ত্রণা চিকিৎসার অভাবে অসহায় হোসেন, না খেয়ে দিন কাটে তিন সন্তানের

হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া আবাসনের বসবাসকারী মো. হোসেন (৩৪), প্রায় ১৫ বছর ধরে চলাফেরা করতে পারছেন না। বাম পায়ের জটিল অসুস্থতার কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন বা উপার্জনমূলক কাজের সক্ষমতা হারিয়েছেন। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি, এখন পুরো পরিবার চরম দারিদ্র্যের তীরে জীবনযাপন করছে।

‎মো. হোসেন চরকচ্ছপিয়া গ্রামের শাহে আলম সর্দারের ছেলে। তার তিন সন্তান ও স্ত্রী জেসমিনকে নিয়ে চরকচ্ছপিয়া কবির মোজাম্মেল হক আবাসনের ৮৪ নম্বর ঘরে বসবাস করছেন। 
‎বড় মেয়ে হাফছা মনি (১০) স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে হাফিজা (৫) এবং ছেলে হাফিজুর রহমান (৩)।

‎শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনের পরিবার ঠিকমতো খাবারও জোটাতে পারছে না। দারিদ্র্য আর অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে মানবেতর জীবনযাপন করছেন তারা।

‎অসুস্থা হোসেন জানান, প্রায় ১৫ বছর ধরে আমি চলতে পারছি না। পায়ের ব্যথা আমাকে কোনো কাজ করতে দেয় না। প্রতিদিন যখন দেখি আমার তিন সন্তান না খেয়ে রয়েছে, তখন অন্তরে কষ্টে ছিঁড়ে যাই। আমি চাই, কোনোভাবেই ভালো চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে এবং পরিবারকে বাঁচাতে সকলের সহযোগীতা চাই।

যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ০১৭৪৭৬১০২৭৮ বিকাশ (পার্সোনাল) বা সরাসরি দেখা করে সাহায্যের আবেদন জানিয়েছে অসহায় হোসেন।

‎স্থানীয় বাসিন্দা মো. হান্নান ও সেলিম জানান, হোসেন দীর্ঘদিন ধরে কষ্টে আছেন। আমরা বাজার থেকে কিছু সহযোগিতা করেছি, কিন্তু তার চিকিৎসার জন্য বড় ধরনের সহায়তা প্রয়োজন। বিত্তবানদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। হোসেনের চিকিৎসা এবং পরিবারের বেঁচে থাকার জন্য সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন জানিয়েছে তারা।

‎চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন বলেন, মো. হোসেনের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং তার জন্য সরকারি সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com