লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের আদিতমারী উপজেলার ‘ফাতেমা ফিলিং স্টেশনে’ তেল নিয়ে মালিক ও ক্রেতার মধ্যে মারমারিতে তিন জন মারাত্মক আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টার সময় ফাতেমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।
লাইনে দাঁড়ানো অন্য সব ক্রেতা তাৎক্ষণিক ভিডিও ধারণ করেন। ফেসবুকসহ স্যোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেতারা লাইন ধরে তেল কিনছিলেন। ফিলিং স্টেশনের ম্যানেজার ৩টার সময় দুপুরের খাবার খেতে যেতে চাইলে ওই ক্রেতা নিজ হাতে তেল নিতে চান। পরে ফিলিং স্টেশনের ক্যাশ রুমে প্রবেশ করেন। এ সময় ওই ক্রেতাসহ অন্য ২/৩ ক্রেতার ওপর হামলে পড়েন ফিলিং স্টেশনের কর্মীরা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন রক্তাক্ত ক্রেতা পুলিশের কাছে সাহায্য চাইছেন। তখন পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে ওসির সরকারি নম্বরে কল দিলে এসআই জাহাঙ্গীর নামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মারামারি হবে বা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যাই, আমরা কাউকে আহত-মারামারি দেখি নাই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে তেল দিয়েছি।
Leave a Reply