বিজ্ঞাপন:
‎জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‎জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট।। বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে,দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) লালমনিরহাট জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে, জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম।

জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে কাজ করি। এখন থেকে পুরো শক্তি নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা ও পাটগ্রামের নমিনি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, সাবেক জেলা আমীর ও রংপুর – দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর প্রভাষক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com