বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
মঙ্গলবার রমজানের চাঁদ দেখবে কাতার

মঙ্গলবার রমজানের চাঁদ দেখবে কাতার

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা হবে কাতারে। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাঁদ দেখা কমিটি এ উপলক্ষে সব মুসলমানকে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, যারা চাঁদ দেখতে পাবেন তারা যেন সাক্ষ্য দেওয়ার জন্য দাফনা টাওয়ারে অবস্থিত মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। মাগরিবের নামাজের পরপরই চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

একই দিনে রমজানের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব-ও। দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে সূর্যাস্তের পর চাঁদ দেখার চেষ্টা করা হবে।

যদি ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে এবং সেদিন ভোর থেকেই মুসলমানরা রোজা রাখবেন। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com