বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে ঝরে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

লালমনিরহাটের কালীগঞ্জে ঝরে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণি ঝড়ে, কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঝড়ের তান্ডবে উড়ে গেছে টিনের ঘর, ভেঙে পড়েছে গাছপালা। এ সময় আহত হয়েছেন ৩ জন।

‎রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে আকস্মিক এ ঘূর্ণিঝড় ঝড় বয়ে যায়।
‎এ সময়ে আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদের  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি চলাকালীন হঠাৎ ঝড় শুরু হয়। ঝোড়ো হাওয়ায় অনেক বাড়িঘরের  টিন উড়ে গেছে। ঘূর্ণিঝড়ে আধা-পাকা ঘরবাড়ি ও বহু গাছপালা ভেঙে গেছে। অল্প সময় এ ঝড় স্থায়ী হলেও কয়েকটি গ্রামের শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  ফরহাদ হোসেন বলেন, ঝড়ের কবলে  শ্রুতিধর ও চর নোহালী গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি গুলো ঘুরে ঘুরে দেখছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।



‎কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জাকিয়া খাতুন বলেন, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে, ঘটনাস্থলে তদন্ত টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com