বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
দখলদারিত্বের অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

দখলদারিত্বের অভিযোগে শার্শা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে অব্যাহতি

অনলাইন ডেস্ক:: দখলদারিত্বের অভিযোগে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে দখলদারিত্বসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগের বিষয়গুলো পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নীতি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ দল। কোনো ব্যক্তি যদি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কাজে লিপ্ত হয় বা শৃঙ্খলা ভঙ্গ করে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতেই এ সিদ্ধান্ত।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, এখন থেকে আনোয়ার হোসেনের সঙ্গে দলীয় বা সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এই সিদ্ধান্তে দলের মধ্যে শৃঙ্খলা আরও সুসংহত হবে। তারা বলেন, দলবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com