বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ইরানের প্রধান তেল মজুত দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি লাশ দাফন করা টিপু যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৫৬টি জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা লাইভে এনসিপি নেতাকে জুতাপেটার হুমকি, জিমের সদস্যপদ স্থগিত প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি: সেতুমন্ত্রী বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী
সুন্দরগঞ্জে অবৈধ ঝুলন্ত বিদ্যুৎ লাইনে যুবকের করুণ মৃত্যু

সুন্দরগঞ্জে অবৈধ ঝুলন্ত বিদ্যুৎ লাইনে যুবকের করুণ মৃত্যু

ছবি: সুন্দরগঞ্জ থানা

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ঝুলন্ত বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন মো. আরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রামের আজাহার হাজীর মালিকানাধীন একটি সেচযন্ত্র থেকে প্রায় সাত-আটশ গজ দূরে তার বাড়িতে বিদ্যুৎ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ঝুলন্ত টানা লাইন ব্যবহার করা হচ্ছিল। বারবার সতর্ক করার পরও ঝুঁকিপূর্ণ সেই লাইন সরানো হয়নি। অবশেষে সেই লাইনে জড়িয়ে অকালে প্রাণ হারালেন পরিশ্রমী দিনমজুর আরিফুল।

দুর্ঘটনার পরপরই আজাহার হাজী ও তার ছেলে দ্রুত বিদ্যুতের তার সরিয়ে ফেলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

নিহতের বাবা আবদুর রশিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এ ঝুলন্ত তার নিয়ে আমরা বহুবার অভিযোগ করেছি। বিদ্যুৎ অফিসকে বলেছি, হাজীকেও বলেছি। কেউ শোনেনি। আজ যদি তারা ব্যবস্থা নিত, আমার ছেলেটা মরতো না। আমি এ ঘটনার বিচার চাই।”

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুন্দরগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মিজান বলেন, “টানা লাইন অবৈধ। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

এদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগকারী আজাহার হাজীর সঙ্গে সাংবাদিক পরিচয়ে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য না করে চলে যান।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আবদুল হাকিম আজাদ মুঠোফোনে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এখন প্রশ্ন উঠেছে – অবৈধ সংযোগের সেই মারাত্মক ঝুঁকিপূর্ণ তারের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কেন কার্যকর ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ? এক যুবকের অকালে ঝরে যাওয়া প্রাণের দায় কি কেবলই ভাগ্যের ওপর চাপিয়ে দেওয়া হবে, নাকি জবাবদিহি হবে সংশ্লিষ্টদের?

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com