বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কমলেও, এত তেল যাচ্ছে কোথায়? প্রথম নির্বাচনেই অভিনেতা বিজয়ের দলের বড় চমক ক্যারাম খেলা নিয়ে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদককে নারী শিক্ষার্থীর থাপ্পড় রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার তিন বান্ডিল খাতা সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কালবৈশাখী ও বজ্রসহ ভারী বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে সারা দেশ ‎লালমনিরহাটে মা’দক মা’মলায় ইউপি চেয়ারম্যানের কারাদ’ণ্ড ‎
চরফ্যাশনের জেলেদের হাতে আটক জলদস্যু, যৌথবাহিনীর কাছে হস্তান্তর

চরফ্যাশনের জেলেদের হাতে আটক জলদস্যু, যৌথবাহিনীর কাছে হস্তান্তর

হাসান লিটন,‎চরফ্যাশন(ভোলা) প্রতিবেদক::‎বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারে ডাকাতিকালে মো. রুবেল (২৮) নামের এক জলদস্যুকে আটক করেছেন ভোলার চরফ্যাশনের জেলেরা।

‎বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার মাইনউদ্দি মৎস্য ঘাটের জেলেরা আটক রুবেলকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করেছেন।

‎আটক রুবেল কক্সবাজার জেলার মাতার বাড়ি গ্রামের মো. মোস্তফা আহাম্মদের ছেলে। 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ওসি জানান, ট্রলার মাঝি ইউসুফ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ডাকাত দলের সদস্য রুবেলকে ধরে এনে নৌবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় জিজ্ঞেসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার হাজারীগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনউদ্দি মৎস্য ঘাটের ট্রলার মাঝি ইউসুফ জানান, রুবেলসহ প্রায় ১৭ জন জলদস্যু সোমবার রাতে কক্সবাজারের মহেশখালী সংলগ্ন এলাকায় গভীর সমুদ্রে কয়েকটি ট্রলারে ডাকাতি করেন। তার ট্রলারে ডাকাতি করার চেষ্টা করলে অন্য ট্রলারের লোকজনের সহায়তায় ডাকাত দলের সদস্য রুবেলকে আটক করা হয়। বাকি ১৬ জন ডাকাত পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com