বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট
মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি মৃত হবিবর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদ ও তাপদাহের মধ্যে ওয়ারেছ আলী নিজ খেতে কীটনাশক ছিটাতে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। পরে ধানখেতে তাঁকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু বলেন, বিকেলে খুঁজতে গিয়ে দেখি ভাই মাঠে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তিনি আর বেঁচে নেই।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি আরও বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। পরিবার ইতোমধ্যে দাফনের প্রস্তুতি নিচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com