বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎ লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে, লালমনিরহাট জেলা জামায়াতের লিফলেট বিতরণ গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল মেলায় লটারি বিক্রির টাকা ও পুরস্কার নিয়ে বিএনপি নেতার গা-ঢাকা
মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে, স্কুলছাত্রের মৃত্যু

মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে, স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক::মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে আলিফ সরদার নামে (৬) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আলিফ একই এলাকার বিল্পব সরদারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের
শিক্ষার্থী।

এ বিষয়ে পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুল শেষে বাড়িতে ফেরে আলিফ। পরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে বাড়ির পাশের ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায় সে। এ সময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায় আলিফ। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আলিফকে খোঁজাখুঁজি শুরু করে।

ঘণ্টাখানেক পরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এ আজাদ জানান, হাসপাতালে আনার অনেক আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com