বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’ মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর–কনেসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন:স্বরাষ্ট্রমন্ত্রী চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ গাজীপুরে ১০ টি রাস্তার উদ্বোধন করেন, সিটি প্রশাসক শওকত হোসেন সরকার
কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

অনলাইন ডেস্ক::গোপালগঞ্জ শহরের অলিগলিতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই পথচারী, স্কুলপড়ুয়া শিশু ও সাধারণ মানুষ কুকুরের হামলার শিকার হচ্ছেন। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শহরের নবীনবাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকা, বড়বাজার, পোস্ট অফিস মোড়, মিয়াপাড়া, মৌলভীপাড়া, মোহাম্মদপাড়া ও লঞ্চঘাট এলাকায় দলবেঁধে কুকুর ঘুরে বেড়াতে দেখা যায়। কোথাও রাস্তায় শুয়ে থাকে, আবার কোথাও ৫-৭ বা কখনও ১০টির বেশি কুকুরের দল একসঙ্গে ঘুরে বেড়ায়। এতে পথচারীরা প্রায়ই হামলার শিকার হচ্ছে।

গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০-১৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিচ্ছেন। শুধু গত ১০ মাসেই সদর হাসপাতাল থেকে দেড় হাজারের বেশি মানুষ এ টিকা নিয়েছেন।

২০১৪ সালে উচ্চ আদালতের রায়ে কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নিলেও তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com