বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
এনসিপি কেন্দ্রীয় নেতার জমির বেগুন খেত কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি লাখ টাকা

এনসিপি কেন্দ্রীয় নেতার জমির বেগুন খেত কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি লাখ টাকা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের বেগুন খেত। উপজেলার ধাপেরহাটের নিজ গ্রামে ১৬ আগস্ট গভীর রাতে প্রায় ২৫ শতাংশ জমির শত শত বেগুন গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা।

নাজমুল হাসান সোহাগ বর্তমানে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “বেগুন গাছে ফুল ধরেছে, গুটি আসতে শুরু করেছে। এসব জমির ফসলের আয়ে আমাদের সংসার চলে। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুরো জমির গাছ কেটে নষ্ট করে দিয়েছে। কারা, কী কারণে এমন করল আমি বুঝতে পারছি না। আমাদের পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ নেই।”

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, “ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে কৃষকের ঘরে এভাবে হামলা চালিয়ে ফসল নষ্ট করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com