বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

image 3

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৪০) নামে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতলগ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে নগদ-বিকাশের মোবাইল ব্যাংকিং ও পান ব্যবসা করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন নজরুল। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তার গলা কেটে মাটির রাস্তায় ফেলে যায়। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বিকাশ ব্যবসায়ী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com