বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পড়ে গুলিবিদ্ধ  যুবকের মরদেহ উদ্ধার 

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পড়ে গুলিবিদ্ধ  যুবকের মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷

আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ 

জানা গেছে,শনিবার সকালে স্থানীয়রা বালু তুলতে গেলে সাও ও করতোয়া নদীর মিলিত স্থানে লাশ ভেসে আসতে দেখে।স্থানীয়সহ তার পরিবারের লোকজন কাছে গেলে লাশটি পরিচয় মিলে।পরে পুলিশ আসে লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আইবুল হক জানান, মানিক চোরাচালানের সাথে জরিত ছিল।তবে মাঝে ভাল হয়ে পাথরের ব্যবসা করছিলেন।লোভ না ছাড়তে পারে বৃষ্টি হওয়ায় গত চারদিন আগে চোরাচালানে জরিতদের সাথে ভারতে যায়।ফিরে না আসায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিপির কাছে মানিকের অবস্থান জানতে চাইলে উভয় পক্ষই কোন তথ্য দিতে পারেন নি।
বিএসএফ আগেই গুলি করে হত্যার পর,লাশ কয়েকদিন রেখে শনিবার সকালে বাংলাদেশের নদীতে ভাসিয়ে দেয় বলেও জানান তিনি।
জানা গেছে, মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। 
গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি৷ 


মানিক বিএসএফের গুলিতে মারা গেছে বলে পুলিশ জানালেও বিজিবি তা নিশ্চিত করেনি – কার গুলিতে মারা গেছে তা তদন্ত করছে বলে জানায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া  শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়৷ 

এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাত ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়৷ 

এদিকে কয়েক দিন পর আজ শনিবার সকালে দেবনগড় ইউনিয়নের শুকানী সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

 পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে পুলিশ, বিজিবি ও  তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতল শেষে পঞ্চগড় আধুনিক  সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  তবে মরদেহের মাথায় গুলিরে চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে৷ 
 এদিকে আজ সকালে শুকানী সীমান্তে বিজিবি ও বিএসফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ৷ 

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com