বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
নিজেকে নির্লজ্জ বলতে অসুবিধা নেই এই অভিনেত্রীর

নিজেকে নির্লজ্জ বলতে অসুবিধা নেই এই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি আদৌ এই সম্মানের যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ছবির বিরুদ্ধে রয়েছে মিথ্যাচারেরও অভিযোগ। কটাক্ষের শিকার হন ছবির অভিনেত্রী অদা শর্মাও। এই সব শুনে নিজেকে ‘নির্লজ্জ’ বলে দাবি করলেন অভিনেত্রী।

‘দ্য কেরালা স্টোরি’-র প্রভাবে দেশে ভুল তথ্য ছড়িয়েছে, এমন দাবি করেছেন অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদা বলেছেন, “আমার নির্লজ্জ হতে কোনও অসুবিধা নেই। যাঁরা এই ছবিটাকে নির্লজ্জ বলে দাবি করছেন, তাঁদের আসলে খুব গায়ে লেগেছে। আর ছবিতে মিথ্যাচার করা হলে, ওঁদের গায়ে লাগত না।”

অদার বক্তব্য, তিনি কোনও ভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারবেন না। প্রত্যেকেরই ভিন্ন মতামত থাকতে পারে। তাই নিজের মতামত নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও তিনি জানান। এই ছবি তৈরির আগে ২৫ জন মহিলার সঙ্গে দেখা করেছিলেন অদা। তাঁদের থেকে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা জানতে পেরেছিলেন তিনি। সেই ঘটনাগুলিই ছবিতে তুলে ধরা হয়েছে বলে দাবি তাঁর। তাই এই ছবি তৈরি না হলেই বরং তিনি লজ্জিত বোধ করতেন, জানান অদা। অভিনেত্রীর কথায়, “আমাদের দায়িত্ব এই ঘটনাগুলি ছবির মাধ্যমে তুলে ধরা।”

এই ছবির পিছনে বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ অদা। ছবিতেও তাই কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদের নাম উল্লেখ করা হয়নি। ছবিতে শুধু এমন কিছু মহিলার কথা তুলে ধরা হয়েছে, যাঁদের মগজ ধোলাই করে পাচার করা হয়েছে। তাই অদার স্বীকারোক্তি, “আমি এই মহিলাদের পাশে আছি। তাতে যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তা মনে হলে হোক।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com