বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব ১৩ এর অভিযানে ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার; গ্রেফতার ২

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব ১৩ এর অভিযানে ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার; গ্রেফতার ২

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক::‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৪/০৮/২০২৫ তারিখ সকাল ০৬.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবক দাস সাকিনস্থ জনৈক কমল চন্দ্র রায়, পিতা-জগোরাম রায় এর বসত বাড়ির পূর্ব দুয়ারী দোচালা টিনের গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ১২২ বোতল ESKuf জব্দসহ আসামী ১। কমল চন্দ্র রায় (৪১), পিতা-জগোরাম রায়, মাতা-আরতী রানী রায়, সাং-সেবক দাস নিথক, ২নং ওয়ার্ড, গোড়ল ইউনিয়ন এবং একই তারিখ সকাল ০৭.৪০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং গোড়ল ইউনিয়নের ১নং ওয়ার্ড এর অন্তর্গত ঘোঙ্গাগাছ সাকিনস্থ পলাতক আসামী শ্যামল চন্দ্র রায় (৩৮), পিতা-মৃত দীন বন্ধু বর্মন এর বসত বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে বসতবাড়ির উঠানে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেন্সিডিল এবং দুইটি বাইক জব্দসহ আসামী ২। পার্থ রায় কাজল (২৫), পিতা-মন্টু চন্দ্র রায়, মাতা-বীণা রানী রায়, সাং-ঘোঙ্গাগাছ, ১নং ওয়ার্ড, গোড়ল ইউপি, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com