বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার
রাতের আঁধারে ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা

রাতের আঁধারে ছয় বছরের শিশুকে পুকুরে ফেলে দিলেন সৎ বাবা

অনলাইন ডেস্ক::শিশু সন্তানকে দিনভর মোটরসাইকেলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরেন। এরপর রাতে রাস্তার পাশের পুকুরে হত্যার উদ্দেশে ফেলে দিয়ে চলে যান সৎ বাবা। অটোরিকশার হেড লাইটের আলোতে হাবুডুবু খেতে দেখে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবন্ত উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতার ভীড় জমে ওই এলাকায়।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত নয় টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন । সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড় ভাই বিপ্লবসহ তারা মা ববিতা বেগমের কাছেই থাকত। ছয়/সাত মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শিশু তাসিন ববিতা বেগমের সঙ্গে মুরাদের বাড়িতে ছিল।

শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে নিয়ে বের হন। মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত নয় টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ।

এরপর পুকুরে হাবুডুবু খেতে থাকে সে। বাজার থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সঙ্গে সঙ্গে না দেখলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এরকম নিষ্ঠুর কাজ যে করতে পারে তার কঠিন শাস্তি হওয়া উচিত।

ফুলবাড়ী থানার এস আই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে সৎ বাবা মুরাদকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা, ভাই, নানিসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com