বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
পিস্তল নিয়ে রেস্টুরেন্টে খুনসুটি: ভিডিওটি পুরোনো, অভিযুক্ত জেল হাজতে

পিস্তল নিয়ে রেস্টুরেন্টে খুনসুটি: ভিডিওটি পুরোনো, অভিযুক্ত জেল হাজতে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিস্তল হাতে নিয়ে এক কিশোর-কিশোরীর রেস্টুরেন্টে খুনসুটি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভিডিওটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশ বলছে, এটি একটি পুরোনো ভিডিও এবং এর সঙ্গে জড়িত কিশোর সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ বর্তমানে চাঁদাবাজির একটি মামলায় কারাগারে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আলিফের একটি কিশোর গ্যাং আছে এবং তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিশোরীর পরিচয় এবং ভিডিও ধারণকারী ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, সম্প্রতি একটি চাঁদাবাজি ও অপহরণ মামলায় আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে ব্যবহৃত বস্তুটি আসল পিস্তল নাকি খেলনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যদিও গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com