বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::রংপুরের কাউনিয়া মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাওনমিয়া সোহাগ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন এর সাব্দী এলাকায় এ ঘটনা ঘটে, নিহত শাওন মিয়া সোহাগ উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের কাঠমিস্ত্রি আফছার আলীর ছেলে এবং আল আকসা আইডিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাওন মিয়া সোহাগ সবার অজান্তে বাড়ির পাশে সিংহার ডোবা নামক দোলায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ গভীর পানিতে যায় পরে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে মারা যায়।

পরবর্তীতে নিহতের স্বজনরা সোহাগ কে বাড়িতে দেখতে না পেরে অনেক খোঁজাখুঁজির পর পাশে বাড়ির পাশে সিংহার ডোবা নামক দোলায় তার জাল দেখে পানি থেকে তার লাশ উদ্ধার করে!

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর লতিফ শাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com