বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
গোপালগঞ্জ কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

গোপালগঞ্জ কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি::গোপালগঞ্জ কারাগারে চুরির অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।“জিজ্ঞাসাবাদে তিনি কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন।”

কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই নয়ন কুমার সাহা জানান।

এ মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়েছে।

আরিফ টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

রোববার তাকে আদালতে তোলা হয়েছে বলে মামলার এসআই নয়ন জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জ থানা পুলিশ আট জোড়া হ্যান্ডকাফ, ৬ জোড়া শোল্ডার ব্যাজ, ৮টি মনোগ্রাম ও উইন্টার জ্যাকেটসহ দশ ধরনের সরঞ্জামসহ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে ওই কারারক্ষীকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী (কারারক্ষী নম্বর ১৪ ৫৭৯) মো. আরিফ চৌধুরী কারাগারের ওইসব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। তারপর তারা ঘটনাটি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানান।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ কারারক্ষীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগারের পাশে ওই কারারক্ষীর ইসলামপাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ কারাগরের চোরাই মালামাল উদ্ধার করে।

এসআই নয়ন কুমার বলেন, রাতেই এ ঘটনায় ওই কারারক্ষীকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদে তিনি কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com