বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

কেফায়েত উল্লাহ:: উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল ৫২.০৮ মিটার, যেখানে বিপদসীমা নির্ধারিত ৫২.১৫ মিটার। এর আগে সকাল ৯টায় পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানি ৮ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার শঙ্কা বাড়ছে। তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী হাতিবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়তে শুরু করেছে।

জেলার হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের বাসিন্দা রবিউল হাসান বলেন, সকালে টানা বৃষ্টি হয়েছে। এখন উজান থেকেও প্রচুর পানি আসছে। ইতোমধ্যে নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী ও গোবরধন এলাকায়ও একই চিত্র।

ওই এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, “নদীর পানি দ্রুত বাড়ছে। এভাবে চলতে থাকলে রাতে বাড়িঘরেও পানি ঢুকবে।”

ডালিয়া ব্যারাজ পয়েন্টের লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, পানি বেড়ে যাওয়ায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। শুক্রবার রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। বর্তমানে তা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, “উজান থেকে পানি আসার পাশাপাশি সকালেও বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নদীর পানি বাড়ছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে । পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা সার্বক্ষণিক নজর রাখছি।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com