বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
সুন্দরগঞ্জের তিস্তায় গোড়ালি ও কবজিবিহীন লাশ, নৃশংসতার ইঙ্গিত?

সুন্দরগঞ্জের তিস্তায় গোড়ালি ও কবজিবিহীন লাশ, নৃশংসতার ইঙ্গিত?

ছবি: সুন্দরগঞ্জ থানা

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। “পুলিশ বলছে—রহস্যময় ও বিভৎস। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নৃশংস হত্যার ইঙ্গিত দিচ্ছে প্রাথমিক আলামত।”

শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, নদীতে ভেসে আসা লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি নেই। গায়ে রংচটা হাফ শার্ট এবং পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট। বয়স হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সম্ভবত অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসেছে বলে জানান স্থানীয়রা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ভেসে এসে এ এলাকায় ঠেকে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

রাশেদ/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com