বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
চলতি বছরেই অনুষ্ঠিত হবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, ঘোষণা হল তারিখ

চলতি বছরেই অনুষ্ঠিত হবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, ঘোষণা হল তারিখ

অনলাইন ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এসংক্রান্ত পত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২২ সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু চালু করা হয়নি।

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

তবে বিকল্প হিসেবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো পত্রে জানানো হয়, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ।

বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (একসঙ্গে) এই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ৫০ শতাংশ করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেবে। তবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।

প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশ নিতে পারবে।

 

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com