মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ। রোববার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার একটি ১৩ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মাসুদ রানা রিয়াজকে এলোপাতাড়ি মারধর করা হচ্ছে এবং তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্বে আছেন। এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পঞ্চগড়-২ আসনে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বিএনপি থেকে ওই আসনে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন।
কবর জিয়ারতের পরিকল্পনা ও হামলার বিবরণ
রিয়াজের পরিকল্পনা অনুযায়ী, রোববার বিকাল সোয়া ৩টায় তিনি বোদার প্রধানপাড়া গ্রামে প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারতে যান। এর আগের দিন এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান। নির্ধারিত সময়ে সাকোয়া বাজারে পৌঁছালে একদল বিএনপি নেতাকর্মী তার পথরোধ করে এবং মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে।
হামলায় অভিযুক্তরা:
হামলার ঘটনায় সাকোয়া বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীমের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও নাম উঠে এসেছে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নবিউল ইসলাম ও সবুজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বোদা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু, সাকোয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম জীবন, উমমেত হাসান, ছাত্রদল নেতা আশিক ও জসিমসহ আরও অনেকের। এলাকাবাসীর মতে, হামলায় অংশ নেয়া টসা বাবু, শাহীন, রিপন ও তপুলও বিএনপির কর্মী।
প্রতিক্রিয়া ও সাংগঠনিক ব্যবস্থা:
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, “উনি যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, আমি তাকে চিনতাম না। আমাদের অবগত না করেই কবর জিয়ারতে এসেছিলেন। বিস্তারিত আমি জানি না।”

তবে ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম ইসলামকে বহিষ্কার করা হয়। ধারণা করা হচ্ছে, হামলার ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “ঘটনাটি দুঃখজনক। যুবদলের কেউ জড়িত থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।”
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ বলেন, “বিষয়টি কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। রিজভী ভাই অবহিত আছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও জানাব দুপুর ১টার দিকে মাসুদ রানা রিয়াজের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে সরকারি তিতুমীর কলেজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply