বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভূঁইয়াকে গান গাইতে এবং নাচতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই বিরূপ মন্তব্য করেন।

মিঠামইন থানা পুলিশ সম্প্রতি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন। অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়ে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করছেন এবং নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ভূঁইয়া অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে সাংবাদিকসহ অনেক গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা করেছেন। গত ২ জুলাই তিনি স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ আটজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ওমর ফারুক ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না’, বলেই তিনি ফোন কেটে দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com