বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার

স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ছুটির দিনগুলোর পেছনে সাধারণত দেখা যায় উৎসব, ঐতিহ্য কিংবা মহান কোনো ব্যক্তির জন্মদিন পালনের উদ্দেশ্য।

কিন্তু রাশিয়ার একটি বিশেষ ছুটি আছে যার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্য—দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দেওয়া!

রাশিয়ায় প্রতি বছর ১২ সেপ্টেম্বর পালিত হয় ‘কনসেপশন ডে’ (Conception Day)। এ দিনটি রাশিয়ার সরকার ঘোষিত ছুটি, যেখানে স্বামী-স্ত্রীদের জন্য নির্ধারিত হয় একান্তে সময় কাটানোর ও সন্তান ধারণের অনুপ্রেরণামূলক একটি দিন। এই ছুটির পেছনে রয়েছে দেশের জনসংখ্যা বৃদ্ধির একটি কৌশল।

রাশিয়ান সরকার মনে করে, জনসংখ্যা বাড়াতে হলে পরিবারকে সন্তান গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

তাই ১২ সেপ্টেম্বরকে বিশেষভাবে ছুটি হিসেবে নির্ধারণ করে, যাতে দম্পতিরা নিরবচ্ছিন্ন সময় কাটাতে পারে এবং সন্তান ধারণের চেষ্টা করেন।

এটি কেবল ছুটির মধ্যেই সীমাবদ্ধ নয়—যদি এই দিন একান্তে সময় কাটানোর পর কোন দম্পতির সন্তান জন্ম নেয় ঠিক ৯ মাস পর, তাহলে সরকার তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করে।

পুরস্কারটি সেই দম্পতির আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হয়।

এই পদক্ষেপ রাশিয়ার জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে দেখা হয়।

বিশ্বব্যাপী যখন অনেক দেশ জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস নিয়ে চিন্তিত, সেখানে রাশিয়া এই অভিনব পন্থায় সমাধানের পথ খুঁজছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com