বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ১৫ পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন
ইরানে হামলার পর বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইরানে হামলার পর বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট ::ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে অনেক দেশে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, জার্মানি, নাইজেরিয়া, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সে অবস্থিত ইসরায়েলি দূতাবাসগুলোর এক অভিন্ন বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে মিশনগুলো বন্ধ থাকবে এবং কোনো কনস্যুলার পরিষেবা প্রদান করা হবে না।

ভোর থেকে ইসরায়েল তেহরানের আশেপাশে এবং অন্যান্য ইরানি শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হয়েছেন। এরপর ইরানের বাহিনী প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে, সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে, সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

ইরনার প্রতিবেদন অনুসারে, চ্যানেল ১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরকে প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com