বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
ইলিয়াস হত্যা, ক্ষোভে ফুঁসে উঠে এবার বিক্ষোভের ডাক বিএনপির

ইলিয়াস হত্যা, ক্ষোভে ফুঁসে উঠে এবার বিক্ষোভের ডাক বিএনপির

রাশেদুল ইসলাম রাশেদ : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা মো. ইলিয়াস মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ হত্যার প্রতিবাদে আগামী সোমবার (১৬ জুন) বিকেল ৪ টায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সুন্দরগঞ্জ উপজেলা ও সর্বানন্দ ইউনিয়ন বিএনপি।

আরো পড়ুন: বিএনপি নেতা ইলিয়াস হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১

দলীয় সূত্র জানায়, ওই দিন বিকেলে খানাবাড়ি মাদরাসা মাঠে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে অংশ নিতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ৬ জুন রাত সাড়ে ১১টার দিকে এজাহার নামীয় ১ নম্বর আসামি সুমন মিয়াসহ তার সংঘবদ্ধ দল মিলে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ইলিয়াস মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরদিন ৭ জুন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিএনপি দাবি করেছে, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একটি ভিডিওতে ইলিয়াস মৃত্যুর আগে হামলাকারীদের নাম প্রকাশ করে গেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। ইতোমধ্যে পুলিশ দু’জনকে গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড, বেকি উদ্ধার করলেও এখনো মূল হোতারা গ্রেপ্তার হয়নি বলেও অভিযোগ করেছে বিএনপি।

সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের বলেন, “ইলিয়াস ভাই সর্বানন্দের জন্য শুধু নেতা নন, বরং পথপ্রদর্শক ছিলেন। তার এই বেদনাদায়ক মৃত্যু আমাদের সংগঠন ও সর্বানন্দ ইউনিয়নের মানুষের জন্য এক গভীর ক্ষতি। আমরা আশা করছি প্রশাসন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। ১৬ জুনের বিক্ষোভে আমরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করব এবং এই নৃশংস হত্যার বিচার দাবি করব।”

উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ বলেন,
“আমাদের নেতা ইলিয়াস মিয়ার এই নির্মম হত্যাকাণ্ড আমাদের সকলের জন্য গভীর শোকের বিষয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয় প্রশাসন যেন এই হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে, তা নিশ্চিত করতে হবে। ১৬ জুনের বিক্ষোভ ও মানববন্ধন এই দাবি পূরণের লক্ষ্যে সংগঠিত হচ্ছে। সকল বিএনপি কর্মী ও এলাকাবাসীর প্রতি আমি অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বিক্ষোভ কর্মসূচি থেকে হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে বলে জানায় উপজেলা বিএনপি।

প্রবা/ আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com