বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
‎চরফ্যাশনে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ আহত ৬

‎চরফ্যাশনে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ আহত ৬

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপের তারুয়া খালে জাল পাতাকে কেন্দ্র করে বিএনপির ৮ কর্মীর মারধরে মহিলাসহ ছয়জন আহত হয়েছে।



‎আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আরে পড়ুন:  বিএনপি নেতা ইলিয়াস হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু ১, হাসপাতালে ৪


‎গত বৃহস্পতিবার(১২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ঢালচর ইউনিয়নের তাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত বিএনপির ৮ কর্মী হলেন, জলিল ফরাজির ছেলে সাদ্দাম, হারুন কেরানির ছেলে আকরাম, আক্তার ফরাজির ছেলে জিহাদ, আব্দুল আলীর ছেলে আজগর, শাহজান মাঝির ছেলে হযরত আলী, শাহজাহান মাঝির ছেলে আজিজ, আজিজের ছেলে সজিব ও সুমন, আমিন মিয়ার ছেলে কাঞ্চু মাঝি। তারা সবাই ওই ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের কর্মী।



‎শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জেলে মো.হারুন জানান, তারুয়া খালে আমি মাছ স্বীকারের জন্য একটি বেহেন্দী জাল পাতি। সেই জালটি স্থানীয় মোহাম্মদ আলী নামে এক জেলে ও তার ছেলেরা আমার জালের সামনে তারা অরেকটি জাল পাতে। পরে আমি তাদের জালটি উঠিয়ে ফেললে মোহাম্মদ আলী খলিফা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থানীয় বিএনপির কর্মী সাদ্দামের নেতৃত্বে আকরাম, জিহাদ, আজগর, হযরত আলী, আজিজ, সজিব, সুমন, ও কাঞ্চু মাঝি আমার বাড়িতে গিয়ে বসতঘর হামলা ও আমাকে মারধর করেন। এসময় আমার মা বিবি আছিয়া, স্ত্রী মিতু, ছোট ভাইর বউ রুমা, ভাই হান্নান, ও এমরানকে বেধড়ক মারধর করেন।  পরে স্থানীয়দের সহযোগিতায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি হই।

‎এ বিষয়ে জেলে মোহাম্মদ আলী বলেন, জেলে হারুন আমার জাল উঠিয়ে ফেলায় আমি বিএনপি কর্মী সাদ্দাম ও তার সহযোগীদের কাছে বিচার দিয়েছি। পরে কি হয়েছে তা আমি জানিনা।

‎অভিযুক্ত সাদ্দাম জানান, সে বিএনপির নেতাকর্মীদেরকে গালিগালাজ করায় তাকে মারধর করা হয়েছে। বাসা বাড়িতে হামলার কথা অস্বীকার করেছেন তিনি।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া বলেন,অভিযোগ পেলে খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

হাসান লিটন/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com