বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ যুদ্ধের প্রভাব: প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতিতে চাপে বাংলাদেশ গাইবান্ধায় পরিবার রাজি না হওয়ায় বিষপানে তরুণীর মৃত্যু, প্রেমিক হাসপাতালে পঞ্চগড়ে বিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও রায় অমান্যের অভিযোগ ও সংবাদ সম্মেলন
চতুর্থ শ্রেণিতে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

চতুর্থ শ্রেণিতে মেরেছিল বন্ধু, ৫০ বছর পর ভয়ঙ্কর প্রতিশোধ

অনলাইন ডেস্ক:: বালকৃষ্ণণ নামে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্র তার সহপাঠী বন্ধু ভি জে বাবুর হাতে মার খেয়েছিলেন। সেই ঘটনার রেশ ধরে ৫০ বছর মনে ক্ষোভ পুষে রেখে ওই পুরনো সহপাঠীকে পেয়েই ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছেন তিনি। মারধরের শিকার বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বহু বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তে এ ঘটনা ঘটে। সম্প্রতি সেই স্কুলের এক অনুষ্ঠানে এসেই বালকৃষ্ণণ সেই পুরনো ‘সহপাঠী’ ভি জে বাবুকে খুঁজে পেয়েই ৫০ বছর আগের ঘটনায় জ্বলে উঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাবুর দিকে তেড়ে যান বালকৃষ্ণণ। পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি, হইচই শুরু হয়। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ থমকে যায়। মারধরের শিকার বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় শুধু বালকৃষ্ণণই নয়, সঙ্গে থাকা ম্যাথু নামের আরও এক সহপাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, চাঞ্চল্যকর ঘটনাটি গত ২ জুন ভারতের কেরলের কাসারগড়ে ঘটে। সেখানকার একটি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে আয়োজন করা হয়েছিল ‘রিইউনিয়ন’। সেখানে হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ, ভিজে বাবু ও ম্যাথু বালিয়াপ্পালাক্কল। তিনজনেই প্রাথমিক স্কুলে সহপাঠী ছিলেন। প্রত্যেকে প্রায় ৫০ বছর আগে একসঙ্গে চতুর্থ শ্রেণিতে পড়েছেন।

পুলিশ জানয়, শৈশবে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবু বালকৃষ্ণণকে মারধর করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এত বছর পর রাগ জমিয়ে রেখেছিলেন বালকৃষ্ণণ। রিইউনিয়নে দেখা হতেই তারই প্রতিশোধ নেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com