বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
২৪ ঘন্টায় গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮, আহত ৫

২৪ ঘন্টায় গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮, আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থান থেকে সড়ক দুর্ঘটনার খবর গণমাধ্যমে এসেছে। এসব দুর্ঘটনায় কেউ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন, কেউ আবার গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি গাইবান্ধা মহাসড়কের সড়ক দুর্ঘটনাগুলো দেশজুড়ে আলোড়ন তুলেছে। গত ২৪ ঘণ্টায় গাইবান্ধার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছেন। পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক তিনটি ঘটনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের সৃষ্টিরতল এলাকায় একটি বাস ও অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক গনি মিয়া (৪০) ও দুই যাত্রী লিয়াকত (১৮) ও ইবনুরুল (১৮)।

একই দিনে সকালে গোবিন্দগঞ্জের চারমাথা এলাকায় একটি বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হন। ওই দুর্ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।

বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় একটি ট্রাকের চাপায় সিএনজি চালকসহ দুই জন নিহত হন।

এছাড়া বৃহস্পতিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেল রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে নিহত হন আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫)। তারা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন এবং ঈদে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এ নিয়ে গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনাগুলোতে উদ্ধার কাজ চলছে। তিনি বলেন, ঈদের সময় যানবাহনের চাপ এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com