বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
এবার নেত্রকোণা সীমান্ত দিয়ে ৩২ জনকে ‘পুশইন’

এবার নেত্রকোণা সীমান্ত দিয়ে ৩২ জনকে ‘পুশইন’

ডেক্স নিউজ:: প্রথমবারের মতো নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৩২ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ২১ নারী, তিন শিশু ও আটজন পুরুষ।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আসার পথে তাদের আটক করা হয় বলে বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান।

বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকূড়া এলাকা দিয়ে তাদের পুশইন করেছে বিএসএফ।

কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে।

নেত্রকোণা- ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভারত থেকে আসা ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়।

আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com