বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু
হজ করতে গিয়ে মক্কায় ঢুকতে পারলেন না ২ লাখ ৬৯ হাজার জন

হজ করতে গিয়ে মক্কায় ঢুকতে পারলেন না ২ লাখ ৬৯ হাজার জন

অনলাইন ডেস::অনুমতি ছাড়া হজ করতে যাওয়া ২ লাখ ৬০ হাজারের বেশি লোককে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপদ ও নিয়ন্ত্রিত হজ ব্যবস্থাপনা নিশ্চিতে সৌদি প্রশাসনের বৃহৎ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। খবর গালফ নিউজের।

হজ নিরাপত্তা কমান্ডারদের এক যৌথ সংবাদ সম্মেলনে জননিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামী বলেন, যথাযথ নথিপত্র না থাকায় মোট ২ লাখ ৬৯ হাজার অনিবন্ধিত হজযাত্রীকে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

অননুমোদিত হজযাত্রীদের পরিবহণের চেষ্টার অভিযোগে ১ হাজার ২৩৯ জনকে গ্রেপ্তার এবং হজ পালনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৭৫ হাজারের বেশি ব্যক্তিকে জরিমানা করেছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ছাড়া অবৈধ হজযাত্রীদের বহনের চেষ্টার দায়ে পাঁচ হাজারের বেশি যানবাহন আটক করা এবং চেকপয়েন্টে আরও ১ লাখ ১০ হাজার যানবাহনকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

৪১৫টিরও বেশি ভুয়া হজ অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। মক্কায় প্রবেশপথের স্থায়ী চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। আল বাসামী আরও বলেন, ‘হজের নিয়ম লঙ্ঘনের চেষ্টাকারীদের বিষয়ে নিরাপত্তা কর্মীরা সতর্ক রয়েছেন।’

সৌদির পাসপোর্ট দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ড. সালেহ সাদ আল মুরাব্বা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজারের বেশি হজযাত্রী এসেছেন।

হজযাত্রীদের সহায়তার জন্য এবং অনিবন্ধিত ব্যক্তিদের শনাক্ত করার জন্য ভ্রাম্যমাণ সরঞ্জামসহ মাঠে রয়েছে বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি দৃঢ়ভাবে মোকাবিলার পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com