বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক
২ বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে নদ-নদীর পানি

২ বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক:: সুরমা, কুশিয়ারা, মনুসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত ৮ নদ-নদীর পানি বাড়ছে। মঙ্গলবারও (৩ জুন) এসব নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

সোমবার (২ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী এবং মৌলভীবাজারের মনু নদের পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদের পানি সমতল আরও বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে।

একই সময়ে সারি, গোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীর পানি সমতলও বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এরপরের দিন তা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী এক দিন হ্রাস পেতে পারে। এই সময়ের মধ্যে মুহুরী, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে তা এখনও বিপৎসীমার নিচে রয়েছে। আগামী ৪ দিন নদ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। এরপরের একদিন নদ-নদীগুলোর পানি সমতল হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৫ দিন গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; তবে উভয় নদীর পানিই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com