বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটে অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংয়ে জুয়ার টাকা লেনদেনকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার (৩১ মে) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানাধীন কদমতলা বাজার সংলগ্ন ব্রিজ থেকে মো. ইসমাইল হোসেন রিপন (২০) নামে এক জুয়ারিকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি মোবাইল অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার জন্য ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে খোলা নগদ ও বিকাশ অ্যাকাউন্টের সিম কার্ড যুব সমাজের কাছে বিক্রি করছিল।

তরিকুল ইসলাম জানান, পরে ইসমাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে আদিতমারী উপজেলার চন্দনপাট এলাকার মো. মাহবুবুর রহমান ওরফে মাহাবুব (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মো. রেজাউল করিম (৩২) ও গোড়ল নিথক পাড়া গ্রামের মো. সজিব মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জুয়া ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও ১২৫টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com