বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
লালমনিরহাটে জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে ছাই!

লালমনিরহাটে জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে ছাই!

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে শহরের আলোরুপা মোড়ের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলযোগে ১৪-১৫ জন দুর্বৃত্ত এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে লুটপাট করে এবং কার্যালয়ের কিছু জিনিস বাইরে বের করে আনে।

পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত সেখান থেকে সরে যায়। এ সময় পাশের মার্কেটের দোকানগুলোয় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি পুরো অফিস পুড়ে গেছে।

কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় থানা-পুলিশ ব্যস্ত থাকায় তাদের মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com