বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক
আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রেয়াল মাদ্রিদ রেয়াল মাদ্রিদ।

আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রেয়াল মাদ্রিদ রেয়াল মাদ্রিদ।

নিজস্ব প্রতিবেদন::বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল রেয়াল মাদ্রিদ। টানা চতুর্থ বছর এই স্বীকৃতি পেল ইউরোপের সফলতম ক্লাবটি।

রেয়াল মাদ্রিদকে ৬৬০ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করে তালিকাটি শুক্রবার প্রকাশ করে ফোর্বস সাময়িকী ।


প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করার রেকর্ড গড়েছে রেয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১১৩ কোটি ডলার আয় করেছে স্প্যানিশ ক্লাবটি। ফোর্বস তাদের বিবৃতিতে এটিও উল্লেখ করেছে।

সব ধরনের খেলাধুলা মিলিয়েই বছরে ১০০ কোটি ডলার আয় করা ইতিহাসের দ্বিতীয় ক্লাব রেয়াল। এই কীর্তি গড়া অন্য ক্লাবটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের ডালাস কাউবয়।

ফোর্বসের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিকেও প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করেছে তারা। ব্যর্থতায় ভরা ২০২৩-২৪ মৌসুমে অষ্টম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করলেও সেবার ইউনাইটেডের আয় হয়েছে প্রায় ৮৩ কোটি ৪০ লাখ ডলার।

রেয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মূল্য ধরা হয়েছে ৫৬৫ কোটি ডলার। তালিকায় তৃতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

ফোর্বসের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাবের তালিকায় প্রিমিয়ার লিগের আছে ৬টি। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার ও চেলসি। তালিকায় আরও আছে জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com