বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ দুর্গাপূজার শুভেচ্ছার আড়ালে ফেসবুকজুড়ে সম্ভাব্য প্রার্থীদের আত্মপ্রচার, এ যেন এক ঢিলে দুই পাখি শারদীয় দুর্গাপূজায় পঞ্চগড়ে নিরাপত্তা জোরদার করছে র‍্যাব-১৩ রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ
যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

পাকিস্তানের সাথে সাম্প্রতিক বিমান সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। তবে, তারা দৃঢ়ভাবে জানিয়েছে যে চার দিনব্যাপী এই সংঘাত কখনোই পারমাণবিক যুদ্ধের পর্যায়ে যায়নি। শনিবার(৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রি-লা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, তা ‘একেবারেই ভুল’ বলে মন্তব্য করেছেন জেনারেল চৌহান। তবে, তিনি ভারতের কতটি বিমান হারিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি।

তিনি বলেন, “যুদ্ধবিমান হারানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।”

গত ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান হামলা ও পাল্টা হামলার এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিলেন যে তার দেশ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই হয়নি।

ভারত সরকার এতদিন তাদের কোনো বিমান হারিয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছিল। জেনারেল চৌহানের এই বক্তব্য ভারত-পাকিস্তান সংঘর্ষে বিমান ক্ষয়ক্ষতি সম্পর্কে ভারতের পক্ষ থেকে প্রথম স্বীকারোক্তি।

জেনারেল চৌহান আরও বলেন, “ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি, সেগুলো সংশোধন করেছি এবং মাত্র দুই দিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধবিমান উড়িয়েছি; বিশেষকরে দূরপাল্লার টার্গেট করে অভিযান পরিচালনা করেছি।”

তিনি আরও বলো, এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের স্তরে পৌঁছায়নি এবং উভয় পক্ষই সংঘাত নিয়ন্ত্রণে রেখেছিল। ভারতীয় সামরিক বাহিনী বর্তমানে তাদের কৌশলগত দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সংশোধনের কাজ করছে। বিশেষ করে, ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com